পরিবারের সুরক্ষায় সেফ ইন্টারনেট
আপনার এলাকায় কাহফ ইন্টারনেট আছে?
এলাকা বেছে নিন। কভারেজ দেখে আপনার জন্য সংযোগের তথ্য জানাবো।
সন্তান কী দেখছে,
সব সময় খেয়াল রাখা সম্ভব হয় না
ক্লাসের কাজ করতে গিয়ে, ভিডিও দেখতে গিয়ে বা কারও পাঠানো লিংকে ক্লিক করে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট সামনে আসতে পারে। তাই সচেতনতার পাশাপাশি ঘরের ইন্টারনেটেও ক্ষতিকর সাইটে বাধা থাকা দরকার।
অশ্লীল কনটেন্ট
অনলাইনে কিছু খুঁজতে গিয়ে এমন কনটেন্ট সামনে আসতে পারে, যা সন্তানের বয়স বা পরিবারের মূল্যবোধের সঙ্গে মানায় না।
জুয়া ও বেটিং
সহজে টাকা জেতার লোভ দেখানো সাইট তরুণদের টেনে নিতে পারে। এসব সাইটে প্রবেশ আটকে দেওয়া একটি দরকারি পদক্ষেপ।
ভুয়া সাইট ও প্রতারণা
আসলের মতো দেখতে কোনো সাইটেও বিপদ থাকতে পারে। পাসওয়ার্ড, OTP বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে ঠিকানা যাচাই করা জরুরি।
ঘরের ইন্টারনেটেই ক্ষতিকর সাইট ব্লক করার ব্যবস্থা
কাহফ ইন্টারনেট সংযোগের মাধ্যমে ওয়েবসাইট খোলার সময় ফিল্টারিং কাজ করে। ব্লক তালিকায় থাকা সাইটে প্রবেশ আটকে দেয়। ফলে একই সংযোগ ব্যবহার করা ফোন, কম্পিউটার ও স্মার্ট টিভির জন্য আলাদা অ্যাপ ইনস্টল করতে হয় না।
অশ্লীল ওয়েবসাইটে বাধা
পরিচিত অ্যাডাল্ট ও অশ্লীল ওয়েবসাইট ব্লক করে। পরিবারের জন্য অনলাইনে অনাকাঙ্ক্ষিত কনটেন্টের মুখোমুখি হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।
- সংযোগের মাধ্যমে ফিল্টারিং
- একই সংযোগের একাধিক ডিভাইসে কাজ করে
এই সাইটটি ব্লক করা হয়েছে
কাহফ গার্ডের ফিল্টারিং চালু আছে
জুয়া ও পরিচিত প্রতারণার সাইট ব্লক
ব্লক তালিকায় থাকা জুয়া, বেটিং, ফিশিং ও ক্ষতিকর সাইট খুলতে বাধা দেয়। কোনো লিংকে ক্লিক করার পর ভুয়া সাইটে পৌঁছে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।
সার্চে ফিল্টারিং, ক্ষতিকর বিজ্ঞাপনে বাধা
গুগলে SafeSearch ও ইউটিউবে Restricted Mode চালু রাখার ব্যবস্থা রয়েছে। ব্লক তালিকায় থাকা বিজ্ঞাপনের সাইটেও বাধা দেয়। সব বিজ্ঞাপন বা অ্যাপের ভেতরের সব কনটেন্ট এই ফিল্টারিংয়ে বন্ধ হয় না।
ফিল্টারিং সব ক্ষতিকর কনটেন্ট বা প্রতারণা আটকাতে পারে না। সন্তানের সঙ্গে অনলাইন ব্যবহার নিয়ে কথা বলা এবং অপরিচিত লিংক যাচাই করাও জরুরি।
কাহফ ইন্টারনেটে কী সুবিধা যুক্ত হয়?
সংযোগের সঙ্গে কোন ফিল্টারিং পাবেন, এক নজরে দেখুন।
একই কাহফ ইন্টারনেট সংযোগে ফিল্টারিং কাজ করে। মোবাইল ডেটা বা অন্য সংযোগে এই সেবার ফিল্টারিং প্রযোজ্য নয়।
সংযোগ নিতে যা করবেন
আগে কভারেজ দেখুন। এরপর আপনার এলাকার প্যাকেজ ও সেটআপের তথ্য জেনে সিদ্ধান্ত নিন।
১. আপনার এলাকা জানান
কভারেজ ফর্মে এলাকা ও যোগাযোগের তথ্য দিন। আপনার ঠিকানায় সেবা আছে কি না জানাবো।
২. প্যাকেজ বেছে নিন
ঘরে কতজন ইন্টারনেট ব্যবহার করেন এবং কী কাজে লাগে, সে অনুযায়ী প্যাকেজ বেছে নিন। মূল্য এলাকা ও ISP পার্টনারভেদে আলাদা।
৩. সেটআপের সময় ঠিক করুন
আমাদের টিমের সঙ্গে সংযোগ ও সেটআপের সময় ঠিক করুন। চালু করার আগে প্যাকেজ ও খরচের বিস্তারিত জেনে নিন।
অনলাইনে নিরাপদ থাকতে যা জানা দরকার
ভুয়া লিংক চিনতে, ব্যক্তিগত তথ্য আগলে রাখতে আর সন্তানের অনলাইন ব্যবহার নিয়ে কথা বলতে দরকারি গাইড পড়ুন।
সংযোগ নেওয়ার আগে জেনে নিন
আমার এলাকায় কাহফ ইন্টারনেট আছে?
উপরের ফর্মে আপনার এলাকা নির্বাচন করে কভারেজ দেখুন। এলাকা তালিকায় না থাকলে ঠিকানা জানান অথবা 09666113333 নম্বরে কল করুন।
আলাদা অ্যাপ বা সফটওয়্যার লাগবে?
না। এই সেবার ফিল্টারিং ইন্টারনেট সংযোগে কাজ করে। একই সংযোগে থাকা ডিভাইসে আলাদা অ্যাপ ইনস্টল করতে হয় না।
ফিল্টারিং চালু থাকলে স্পিড কেমন পাবো?
আপনার পাওয়া স্পিড প্যাকেজ, ISP-এর নেটওয়ার্ক, রাউটার ও Wi-Fi-এর অবস্থার ওপর নির্ভর করে। স্পিড বা কোনো সাইট খুলতে সমস্যা হলে সাপোর্টে জানান।
প্যাকেজের দাম কত?
দাম এলাকা ও ISP পার্টনার অনুযায়ী আলাদা। আপনার এলাকার কভারেজ জানালে প্যাকেজ ও মূল্য জানাবো। কাহফ গার্ডের ফিল্টারিংয়ের জন্য আলাদা সাবস্ক্রিপশন খরচ নেই; এটি ইন্টারনেট বিলেই অন্তর্ভুক্ত।
রাউটার বদলাতে হবে?
সাধারণত বর্তমান রাউটারেই সেটআপ করা যায়। সংযোগ নেওয়ার সময় আপনার রাউটারের তথ্য জানালে সেটআপের প্রয়োজনীয় বিষয়গুলো আমাদের টিম বুঝিয়ে দেবে।
সব ক্ষতিকর কনটেন্ট কি বন্ধ হয়ে যাবে?
না। ব্লক তালিকায় থাকা সাইট ও সমর্থিত সার্চ সেটিংসে ফিল্টারিং কাজ করে। নতুন সাইট বা অ্যাপের ভেতরের সব কনটেন্ট আটকানো সম্ভব নাও হতে পারে। ফিল্টারিংয়ের পাশাপাশি সচেতন ব্যবহার জরুরি।
বাসার বাইরে মোবাইল ডেটাতেও কি কাজ করবে?
এই সেবার ফিল্টারিং কাহফ ইন্টারনেট সংযোগের জন্য। মোবাইল ডেটা বা অন্য Wi-Fi ব্যবহার করলে সেই সংযোগে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে না।
আপনার ঘরের ইন্টারনেটে ফিল্টারিং যুক্ত করুন
এলাকা জানান। কভারেজ, প্যাকেজ ও খরচ জেনে পরিবারের জন্য সংযোগ বেছে নিন।
কাহফ গার্ডের ফিল্টারিং ইন্টারনেট বিলেই অন্তর্ভুক্ত।
কভারেজ দেখুন WhatsApp-এ কথা বলুন





