পরিবারের সুরক্ষায় সেফ ইন্টারনেট
আপনার এলাকায় কভারেজ আছে কি?
বিস্তারিত জানতে যোগাযোগ পৃষ্ঠায় যান →
রাতে মেইন গেট তালাবদ্ধ রাখলেও,
আপনার ডিজিটাল দরজা কি খোলা?
আমরা ইন্টারনেটের স্পিড দেখি, কিন্তু এই তার বেয়ে ঘরে কী ঢুকছে তা কি জানি? পরিসংখ্যানগুলো শুনলে একজন অভিভাবক হিসেবে আপনিও উদ্বিগ্ন হবেন।
কিশোর-কিশোরী ঝুঁকিতে
১৮ বছর হওয়ার আগেই শিশুরা ক্ষতিকর কনটেন্ট বা পর্নোগ্রাফির মুখোমুখি হচ্ছে, যা তাদের দেখার কথা নয়।
বিষণ্নতা ও ঝুঁকি
অবাধ ইন্টারনেটের কারণে ১২-১৮ বছরের কিশোর-কিশোরীদের মধ্যে বিষণ্নতা ও আত্মহত্যার প্রবণতা দ্বিগুণ।
স্ক্যামের শিকার
মানুষ বুঝতেই পারেন না কোনটা আসল সাইট আর কোনটা ফাঁদ। চোখের পলকে ব্যাংক অ্যাকাউন্ট খালি হচ্ছে।
সেইফ ইন্টারনেট কি এবং কীভাবে কাজ করে?
এটি আপনার পরিবারের জন্য একটি অদৃশ্য ডিজিটাল পাহারাদার। কোনো অ্যাপ ইন্সটল ছাড়াই নেটওয়ার্ক থেকেই ব্লক হয় সব ক্ষতিকর কিছু।
অশ্লীলতা থেকে ১০০% সুরক্ষা
গুগলে কিছু খুঁজলে বা ভুলবশত কোনো লিংকে ক্লিক করলেও আপনার ডিভাইসে কোনো অ্যাডাল্ট বা অশ্লীল কনটেন্ট আসবে না। কাহফ নেটওয়ার্ক থেকেই তা স্বয়ংক্রিয়ভাবে আটকে দেবে।
- নেটওয়ার্ক লেভেল ব্লকিং
- সব ডিভাইসে কার্যকরী (ফোন, পিসি, টিভি)
This site cannot be reached
Secured by Kahf Guard
জুয়া ও স্ক্যামের ফাঁদ বন্ধ
অনলাইন ক্যাসিনো, বেটিং সাইট, হ্যাকিংয়ের ফাঁদ কিংবা ফিশিং লিংক স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। পরিবারের কেউ চাইলেও ভুল রাস্তায় পা বাড়াতে বা প্রতারণার শিকার হতে পারবে না।
বিরক্তিকর অ্যাডস ও নিরাপদ সার্চ
নিউজ বা ইউটিউব দেখার সময় হুট করে বাজে কোনো অ্যাড আসবে না। এছাড়া গুগলে 'Safe Search' এবং ইউটিউবে 'Restricted Mode' স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে। সন্তান পড়াশোনার কাজে ইন্টারনেট ব্যবহার করবে নিশ্চিন্তে।
পার্থক্য নিজেই দেখুন
সাধারণ ইন্টারনেট আপনাকে কানেক্টিভিটি দেয়, আর সেইফ ইন্টারনেট দেয় কানেক্টিভিটির সাথে শতভাগ সুরক্ষা।
মাত্র ৩টি সহজ ধাপে শুরু করুন
কোনো সফটওয়্যার বা রাউটার পরিবর্তনের ঝামেলা নেই।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন
আমার এলাকায় কি Kahf Internet কভারেজ আছে?
আমরা বর্তমানে সারা দেশব্যাপী আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করছি। ঢাকা, চট্টগ্রাম সহ প্রধান শহরগুলোতে আমাদের কভারেজ রয়েছে। আপনার এলাকার সঠিক তথ্য জানতে উপরের কভারেজ ফর্মটি পূরণ করুন অথবা হটলাইনে কল করুন।
কাহফ ইন্টারনেট ব্যবহার করার জন্য কি কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে?
না, কোনো সফটওয়্যার ইনস্টলের প্রয়োজন নেই। কাহফ ইন্টারনেটের ফিল্টারিং সিস্টেমটি সরাসরি আমাদের নেটওয়ার্ক বা DNS লেভেলে কাজ করে। ফলে রাউটারে কানেক্ট হওয়া মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভি—সব ডিভাইসই স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত থাকে।
ফিল্টারিংয়ের কারণে কি ইন্টারনেটের স্পিড কমে যাবে?
একদমই না। বরং ক্ষতিকর অ্যাডস, ব্যাকগ্রাউন্ড ট্র্যাকার এবং ম্যালওয়্যার ব্লক হয়ে যাওয়ার কারণে সাধারণ ইন্টারনেটের চেয়ে পেজ লোডিং স্পিড এবং ওভারঅল পারফরম্যান্স আরও দ্রুত মনে হবে।
আজই শত শত সচেতন পরিবারের সাথে যুক্ত হোন
সন্তানের ডিজিটাল ভবিষৎ সুরক্ষিত করতে আর দেরি করবেন না। এখনই আপনার এলাকার কভারেজ চেক করে প্যাকেজ কনফার্ম করুন।
কভারেজ চেক করুন


